২৬ জুন, ২০১৫ ০৪:১৬
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রাম এলাকা থেকে ৪৩ বোতল ভারতীয় মদসহ মো. ইসমাইল মিয়া(২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটককৃত ইসমাইল জাহাঙ্গীর নগর ইউনিয়নের মোকামপাড়া কান্দিগাঁও গ্রামের মৃত নাবালক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার(২৫ জুন) রাতে ভারতীয় ৪৩ বোতল মদসহ তাকে আটক করা হয়।
র্যাব জানায়, রাত পৌনে ১০টার দিকে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাবের একদল জওয়ান সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস ও ৪ বোতল এসিব্লাক হুইস্কিসহ ইসমাইলকে আটক করা হয়।
র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য