২৬ জুন, ২০১৫ ২২:৪২
সিলেটের স্টার গ্রাহকদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে গ্রামীণফোন। নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের ‘স্টার গ্রাহক’ হিসেবে বিশেষ সম্মাননা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। বিগত বছরগুলোর মতো তাই এবারও আয়োজন করা হয় ‘জিপি স্টার ইফতার’।
শুক্রবার শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে এ ইফতারের আয়োজন করা হয়।
বিকাল পাঁচটা থেকেই আমন্ত্রিত স্টার গ্রাহকের পাশাপাশি সিলেট জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের আনন্দ উপস্থিতিতে ধীরে ধীরে পূর্ণ হতে থাকে সানরাইজ কমিউনিটি সেন্টার ।
গ্রামীণফোন-এর মার্কেটিং বিভাগে কর্মরত মো. মাশুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গ্রাহকদের সক্রিয় অংশগ্রহনে তাদের ইসলাম ধর্মভিত্তিক প্রশ্নের জবাব দেন মাওলানা মাহমুদুল হাসান।
এরপর গ্রামীণফোনের সকল স্টার গ্রাহককে গ্রামীণফোনের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট গ্রামীণফোন সেন্টার প্রধান মো. নুরুল আমিন সরকার। তিনি বলেন, “আজ আপনাদের এখানে পাওয়া নিশ্চিতভাবেই আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা বিশ্বাস করি গ্রামীণফোনের প্রতি আপনার এই ভালোবাসা আমরা দীর্ঘদিন পেয়ে যাব”।
তিনি আরও বলেন, “সকল গ্রামীণফোন গ্রাহকের প্রতি আমরা যথেষ্ট আন্তরিক হবার পাশাপাশি বিশেষতঃ স্টার গ্রাহকদের জন্য লাইফ স্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপলায়েন্স, ফুড কোর্টে খাবার-দাবার, ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু বিশেষ সুবিধা দিয়ে থাকি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে”।
সাংবাদিকদের সাথে আলোচনাকালে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে একটি বেসরকারি ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ হুমায়ূন কবির বলেন, “গ্রামীণফোনের এই উদ্যোগটি একজন গ্রাহকের প্রতি তার লালিত সম্মানের বহিঃপ্রকাশ যা অবশ্যই প্রশংসার দাবী রাখে”।
উল্লেখ্য এর আগেও স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোন বিভিন্ন সময় কনসার্ট আয়োজন করেছিল। গ্রামীণফোন গ্রাহকরা গ্রামীণফোন স্টার প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রামীণফোন ওয়েবসাইটে http://www.grameenphone.com/star-program ঠিকানায়-এ জানতে পারবেন।
আপনার মন্তব্য