২৭ জুন, ২০১৫ ১৩:০১
সিলেটের বিশিষ্ট সাষ্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য আর নেই। আজ সকাল সাড়ে ১১ টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি যকৃত নিউমনিয়ায় আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। হেমচদ্র ভট্টাচার্য সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক ছিলেন। ছিলেন শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য।
আজ শনিবার বিকাল ৪টায় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে রাখা হবে।
আপনার মন্তব্য