হবিগঞ্জ প্রতিনিধি

২৭ জুন, ২০১৫ ১৫:০৯

হবিগঞ্জে পৃথক মামলায় পিতা-পুত্রসহ ২১ জন গ্রেফতার

হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রাম থেকে খুনের মামলার পরোয়ানাভুক্ত আসামী আশরাফ মিয়া ও তার ছেলে আবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক অভিযান চালিয়ে আরো ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ জন পরোয়ানাভূক্ত ও ৩ জন নিয়মিত মামলার আসামী।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ৮ জন, বানিয়াচং থানায় ৩ জন, নবীগঞ্জ থানায় ৩ জন, আজমিরীগঞ্জ থানায় ২ জন, লাখাই থানায় ১ জন ও শায়েস্তাগঞ্জ থানায় ২ জন আসামী গ্রেফতার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত