গোয়াইনঘাট প্রতিনিধি

২৭ জুন, ২০১৫ ২১:২৩

জাফলংয়ে বোমা মেশিন ধ্বংস

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদী এলাকায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে শনিবার দুপুরে এই অভিযান চলে।

অভিযান চলাকালীন সময় পিয়াইন নদীর তীরবর্তী কান্দুবস্তী ও জাফলং চা-বাগান এলাকায় ১০টি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদ, পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভুইয়া বাবুল, এস আই ইউনুস আলী, ইউপি সদস্য সারভেন মাহালীসহ পুলিশ ও আনসার ভিডিপির ৩০-৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন জানান, জাফলং এর পিয়াইন নদী ও তদসংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের সংবাদ পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১০ টি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত