শ্রীমঙ্গল প্রতিনিধি

৩০ জুন, ২০১৫ ০৪:২৫

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের ঝটিকা অভিযান

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের ঝটিকা অভিযানে ১৩ প্রতিষ্টানকে বিভিন্ন অভিযোগে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২৯ জুন সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহীদ মোহাম্মদ ছাইদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের সেন্ট্রাল রোড ও মৌলভীবাজার রোডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ সময় শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নূরুল হুদা, সিলেট বিএসটিআই এর পরিদর্শক মো: আজিজুল হাকিম ও পরিদর্শক মো: কাওসার আলী সহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪৬ ধারায় শহরের সেন্ট্রাল রোডের টনি ট্রেডার্সকে ১০০০০,রিপন ট্রেডার্সকে ৫০০০, সংকর ট্রেডার্সকে ২৫০০০, রাজলক্ষী এন্টারপ্রাইজকে ৪০০০০, ফারুক এন্টার প্রাইজকে ১০,০০০, গৃহলক্ষী এন্টারপ্রাইজকে ৫০০০০, হাসনাত ট্রেডার্সকে ২০০০০, বিস্মিল্লা ট্রেডার্সকে ২০০০০ টাকা, মৌলভীবাজার রোডের লিটন এন্টারপ্রাইজকে ২৫,০০০, রিভু দেব কে ১০,০০০ , নিশাত স্টোরকে ৫০০০ , মহাদেব এন্টারপ্রাইজকে ২৫০০০, ইসলাম ব্রাদার্স ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। ১৩ টি প্রতিষ্ঠানকে নগদ মোট ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা ও শক্তি, তাজা, টাটকা, গ্রীণ, ফিশ, ন্যাচারাল, মদিনা,সেফটি ব্র্যান্ডের ৪৪৩ (৬২০২ লিটার) টিন সয়াবিন তেল জব্দ করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত