ডেস্ক রিপোর্ট

৩০ জুন, ২০১৫ ০৭:৫৫

কোর্ট পয়েন্টে শিশু কিশোর মেলার গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সম্পন্ন

“শিশু কিশোর মেলা সিলেট জেলা” সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে গতকাল সোমবার দিনব্যাপী কোর্ট পয়েন্টে গণস্বাক্ষর সংগ্রহ করে। আগামী ২৮ জুলাই সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে শিশু কিশোর মেলা সিলেট জেলার স্মারকলিপি পেশ সফল করার লক্ষে সিলেটের পাড়ায়-পাড়ায়, অফিস-আদালতে, দোকানপাটে স্বাক্ষর সংগ্রহ পরিচালনা করছে।

প্রচন্ড তাপদাহের মধ্যে শিশু কিশোর মেলার সদস্যরা সাধারন মানুষকে স্বাক্ষর দিতে আহবান করলে সাধারন মানুষ স্বাক্ষর দিয়ে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। এসময় শিশু কিশোর মেলার সংগঠকদের আহবানে সবাই আন্দোলনের তহবিলে অর্থ দিয়েও সহযোগিতা করেন।

শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদের নেতৃত্বে লিপন আহমেদ, সাদিয়া নোশিন তাসনিম, পলাশ কান্ত দাশ, তৌহিদুজ্জামান জুয়েল, নিশাত কর সানি, পিংকি চন্দ, ইয়াছিন আলী ইমন, দীপ্ত, রুদ্র, অপূর্ব প্রমুখ স্বাক্ষর সংগ্রহের সময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত