সুনামগঞ্জ প্রতিনিধি

৩০ জুন, ২০১৫ ১৩:০৮

দিরাইয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

দিরাই উপজেলায় বাবুল পাল (৪২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল পাল উপজেলার করিমপুর ইউনিয়নের তুক দিরাই গ্রামের মৃত লাল চান পালের ছেলে। এ ঘটনায় নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

দিরাই থানার ওসি বায়েস আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোবাইল ফোন নিয়ে কথাকাটাকাটির জের ধরে একই গ্রামের আফতাব উদ্দিন ও তাইজুল্লাহ হক মিলে উপর্যুপরি ছুরকিাঘাত করে তাকে হত্যা করে।

তিনি জানান, ওই দুই ঘাতককে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।

আপনার মন্তব্য

আলোচিত