৩০ জুন, ২০১৫ ২২:৫৯
মৌলভীবাজারের বড়লেখায় চেক ডিজঅনার মামলায় ২ আসামীকে ৫ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন রাজনগর উপজেলার টেংরা বাজার (উত্তর) গ্রামের মৃত রাধা কান্ত দাসের পুত্র অরুন কান্ত দাস ও রমা কান্ত দাস। সোমবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এ মামলার রায় ঘোষণা করেন।
আদালত সুত্রে জানা গেছে, ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক ডিজঅনারের এ মামলায় দু’ব্যক্তির বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। সিআর-৩৩/১২ইং মামলাটি দায়ের করেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ি মিজানুর রহমান খছরু। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এড: গোপাল চন্দ্র দত্ত।
আপনার মন্তব্য