শ্রীমঙ্গল প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০১৮ ২২:৫৬

শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

মৌলভীবাজারে শ্রীমঙ্গল ফায়ার ষ্টেশনের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল শাহী ঈদগাহ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ মহড়ায় অংশগ্রহণ করে।

অগ্নিকান্ড, ভবন ধস ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্যোগে সর্তক থেকে দৃঢ়তার সাথে কিভাবে মোকাবেলা করতে হবে সে জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করে শ্রীমঙ্গল ফায়ার ষ্টেশন।

এসময় আগুন লাগলে কিভাবে তা নিভাতে হবে তার কৌশলগুলো জনসাধারণের মাঝে তুলে ধরা হয়।  একই সাথে তারা মাইকিং করে সর্তকতামূলক উপদেশও প্রদান করেন।

এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ফায়ার ষ্টেশন অফিসার আজিজুল হক রাজন, ফায়ার ষ্টেশন লিডার আব্দুল আহাদ, ফায়ার সার্ভিসের অবসর প্রাপ্ত লিডার মানিক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন।


আপনার মন্তব্য

আলোচিত