০৩ ডিসেম্বর, ২০১৮ ২১:২২
বিএনপি’র কেন্দ্রীয নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, সরকার কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ভোটের অধিকার ও মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আওয়ামী লীগ মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। গুম, খুন, নিখোঁজের রাজনীতি কায়েম করে মানবতাবিরোধী অপরাধ করে যাচেছ। সরকারের সকল অপকর্মের জবাব দিতে ৩০ ডিসেম্বর দেশ প্রেমিক ছাত্র জনতার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত ও ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আর ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুলের সভাতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনÑনাসির উদ্দিন, ফারুক উদ্দিন, কামাল উদ্দিন, এখলাছুর রহমান, নজির আহমদ, বুলবুল আহমদ, কাউছার আহমদ রানা, আশরাফ হোসেন, মাতাব উদ্দিন, বিলাল উদ্দিন, সালেহ আহমদ, সুরমান আলী, আবদুল মালিক লিটন, নিজাম উদ্দিন, আবদুর রশিদ, আলী হোসেন, নাজিম উদ্দিন, জহির উদ্দিন, ইমাম উদ্দিন, লোকমান হোসেন, আমিন আহমদ, মজম্মিল আলী, জুবের আহমদ, মঈনুল ইসলাম, আব্বাস আলী, রোকন আহমদ, হারুন আহমদ, আক্তাররুজ্জামান রুমান, আইনউল্লাহ, গিয়াস উদ্দিন বতুল্লা, মাসুক মিয়া, কাউছার আহমদ, ইলিয়াস আলী এলাইছ, মো. মানিক মিয়া ময়না, জহিরুল ইসলাম, মীর হোসেন, ফয়সাল আহমদ, রাইসুল ইসলাম রাজন, মুহিবুর রহমান মুহিব, রাসেল আহমদ, আহমেদ সোহাগ, ইসমাইল আলী, আরিফ চৌধুরী রাজ, ইব্রাহিম আলী, সোনা মিয়া, মোস্তাকিম আলী, নাজিম উদ্দিন, জামাল উদ্দিন, আবদুল ওয়াহিদ রানা, জিয়াউল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য