সুনামগঞ্জ প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০১৮ ২১:১৬

সুনামগঞ্জে আ.লীগের বিরুদ্ধে বিএনপির নির্বাচনী কার্যালয় দখলের অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে (জামালগঞ্জ,ধর্মপাশা ও তাহিরপুর) আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী কার্যালয় দকলের অভিযোগ তুলেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণার অফিস দখলের অভিযোগ তুলেন দলটির নেতা-কর্মীরা।

জানা যায়, জেলার ধর্মপাশা উপজেলায় সুখাই রাজাপুর উত্তর ইউনিয়নের গোলোকপুর বাজারে বৃহস্পতিবার দুপুরে বিএনপির অফিসে পূর্ব ঘোষিত নির্বাচনী প্রচারণায় যোগ দেবার কথা ছিল নজির হোসেনের। মিটিং ছিল এবং সেই অনুযায়ী মাইকিং করা হয়। কিন্তু এই অবস্থায় আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন সমর্থক ও নেতাকর্মীরা হঠাৎ করেই কোন কথা না বলেই জোর পূর্বক অফিস দখল করে নৌকা মার্কার পোষ্টার  লাগিয়ে নৌকা প্রচার চালায় এবং এই এলাকায় মহড়া দেয় তারা।

এসময় বিএনপির নেতাকর্মী,সমর্থক ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী কোন সংঘর্ষে না জরিয়ে এই অবস্থায় এড়িয়ে প্রশাসনের সহযোগীর জন্য ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেন।

এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ বলেন, আমরা নির্বাচন প্রচারণা করতে পারছিনা সব সময় বাধার শিকার হচ্ছি। দেশে নিরপেক্ষতা বলতে কিছুই নেই। আ,লীগের লোকজন বিএনপির অফিস দখল করে তা হলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে। প্রশাসনকে নিরপেক্ষতার সাথে সঠিক ভাবে আইন প্রয়োগ না করে তাহলে গত নির্বাচনের মত এবারও নিজেরাই ভোট দিবে। এ দেশেরে জনগণ আর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না।

তবে এ বিষয়ে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়ায় যায় নি।

এদিকে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম বলেন, এই অভিযোগ পেয়েছি আমার পুলিশ সেখানে গিয়েছে। তবে আর স্থানীয় আওয়ামী লীগ বলছে এই অফিসটি পূর্বে যুবলীগের অফিস ছিল। তারপরও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ওবায়দুর রহমান জানান, বিএনপির অফিস দখলের খবর পেয়ে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। বিএনপির অফিস তাদের ফিরিয়ে দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত