নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৩

গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে মই মার্কায় ভোট দিন: প্রণব

সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, বর্তমান সরকার ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে অতীতের সরকারগুলোর ধারাবাহিকতায় সকল গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। মানুষের চিন্তা-বাক স্বাধীনতা প্রতিমূহুর্তে  হরণ করা হচ্ছে। প্রণব জ্যোতি পাল আগামী সংসদ নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মই মার্কায় ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শনিবার (১৫ই ডিসেম্বর) সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই, শাহী ঈদগাহ, কাজীটুলা, লোহারপাড়া এলাকায় গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

গনসংযোগকালে প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু জাফর,  নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, সঞ্জয় শর্মা, মামুন বেপারি, পাপ্পু চন্দ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত