বড়লেখা প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৭

বড়লেখায় ইউপি জামায়াত সভাপতি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি কামাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বড়লেখা থানা পুলিশ বর্ণি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

কামাল উদ্দিন উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি। তিনি ওই ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘পুলিশ অ্যাসল্ট মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত