নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৪

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভাস্থল সিলেটের আলীয়া মাদ্রাসার মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সিলেটের নেতৃবৃন্দ।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে নেতৃবৃন্দ আলীয়া মাদ্রাসার মাঠে গিয়ে জনসভাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের দায়িত্বপ্রাপ্ত আহমদ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, সুজাত আলী রফিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিৎ চৌধুরী, অ্যাড. রনজিত সরকার, আজহার উদ্দিন জাহাঙ্গীর, জুবের খান, বেলাল খান, মুশফিক জায়গীরদার, আফসর আজিজ, শেখ আবুল হাসনাত বুলবুল, লিটন পাল, মাহফুজুল করিম নেওয়াজ প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার নির্বাচনী সফরে সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সিলেটে এসে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। সকাল ১০টায় বিমানযোগে সিলেট আসবেন শেখ হাসিনা। এরপর হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ২টায় আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত