নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০১৮ ১৮:২৪

বিএনপি অকশনে মনোনয়ন দিয়েছে, অভিযোগ প্রধানমন্ত্রীর

বিএনপি একেক সিটে ৪/৫ জনকে মনোনয়ন দিয়ে তাদের মধ্য থেকে যে টাকা বেশি দিয়েছে তাকেই অকশনের মাধ্যমে তারা মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২২ ডিসেম্বর) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

এসময় তিনি বলেন টাকা দিতে না পারায় ইনাম চৌধুরী বিএনপির মনোনয়ন পাননি। তাই তিনি আমাদের দলে এসেছেন। লন্ডন থেকে নাটাই ঘোরাচ্ছে। এই কি তাদের রাজনীতি।  

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসন আমলের তুলনা করতে গিয়ে জনসভায় শেখ হাসিনা বলেন, ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন একটি মোবাইল ফোন কিনতে ১ লক্ষ ৩০ হাজার টাকা লাগতো। বিএনপির এক মন্ত্রী মোবাইল ফোনের এই মনোপলি ব্যবসা করতো। আমরা ক্ষমতায় আসার পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে। সবার হাতে হাতে এখন মোবাইল ফোন। ২জি, ৩জি থেকে আমরা ৪জিতে উত্তীর্ণ হয়েছি। আগামীতে আমরা ৫জিতে পৌছাব। সকলের হাতে হাতে এখন মোবাইল ফোন আছে কিনা জানতে চান প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত