২২ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৬
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে জানিয়ে বলেন, 'তারেক রহমান গ্রেনেড হামলা মামলা, মানি লন্ডারিং এবং অস্ত্রমামলায় সাজা প্রাপ্ত আসামি হয়ে বর্তমানে পলাতক। আল্লাহ যদি দিন দেয়, তাহলে ক্ষমতায় গেলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।’
তিনি আরো বলেন, ‘২০১৪ সালে বিএনপি-জামায়াত জোট মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছিল। কিন্তু এদেশের মানুষ তাদের কর্মকাণ্ড দেখে প্রত্যাখ্যান করেছে। তারা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে হেট্টিক করেছে, তারা এতিমের টাকা মেরে খায়।'
শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার মামলা দেয়নি। দিয়েছে তারই মনোনীত লোকরা। দশ বছর ধরে সেই মামলা চলেছে। সেই মামলাতেই আজ সে কারাগারে।'
এসময় আওয়ামী লীগেরব সভাপতি শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, 'বিএনপি-জামায়াত উন্নয়নে বিশ্বাস করেনা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন।'
আপনার মন্তব্য