হবিগঞ্জ প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৮

হবিগঞ্জে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জে বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মোটরসাইকেলগুলো আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকা ও গভীর রাতে মোটরসাইকেল চলাচলসহ বিভিন্ন কারণে প্রায় অর্ধশতাধিক সাইকেল আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৩১ তারিখ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তবে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত