২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:১৫
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে নগরীর জল্লারপাড় এলাকার পাঁচভাই রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জামাল ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানিয়েছেন, পুলিশের একাধিক টিম কাজ করছে। এখনও কাউকে নিয়ে থানায় আসেনি।
আপনার মন্তব্য