২৭ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৪
সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ড. মোমেনের বাসায় যান অ্যালিসন ব্লেইক। সেখানে তিনি আওয়ামী লীগের এ প্রার্থীর সাথে ৩০ মিনিট একান্তভাবে বৈঠক করেন এ ব্রিটিশ হাইকমিশনার।
বৈঠক শেষে অ্যালিসন ব্লেইক উপস্থিত সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটে উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই। এসব বিষয় নিয়েই ড. মোমেনের সাথে একটি সুন্দর আলোচনা হয়েছে।
এদিকে ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠকের ব্যাপারে বলেন, নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। অ্যালিসন ব্লেইকের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁকে আমি জানিয়েছি নৌকার প্রচার প্রচারণায় বিরোধী দলেরা বিভিন্ন ভাবে বাধা প্রদান করছে। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি।
তিন আরো বলেন, তাঁকে আমরা জানিয়েছি আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে।
আপনার মন্তব্য