২৭ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৯
সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষ প্রতীকের প্রধান কার্যালয়ে পুলিশ ও বিজিবি একসাথে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় নুরে আলা কমিউনিটি সেন্টারে অবস্থিত কার্যালয়টি আইনশৃঙ্খলা ঘিরে রেখে এ সাত জনকে আটক করা হয় বলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশ ও বিজিবির কয়েকটি গাড়ি নুরে আলা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাড়ায়। এরপর তারা নির্বাচনী কার্যালয়ের দুটি গেইটের একটি বন্ধ করে দেয়।
আটকের ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জেদা আল মুসা বলেন, ‘বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের কার্যালয় থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে পুরাতন মামলা রয়েছে। তাদের সমবেত হওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই গ্রেপ্তার করা হয়েছে।’
আপনার মন্তব্য