বানিয়াচং প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৩

বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দিন খানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র টেঁটা-ফিকল উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সাড়ে চারটার দিকে চেয়ারম্যানের কুতুবখানীর বাড়িতে পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় তার বৈঠকখানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র টেঁটা-ফিকল উদ্ধার করেন যৌথবাহিনী।

এ বিষয়ে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দেশীয় অস্ত্র উদ্ধার করার জন্য ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিনের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫০টি টেঁটা ফিকল ও লাঠিসোটা উদ্ধার করে যৌথবাহিনী। নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে যৌথবাহিনীর বিশেষ অভিযান চলবে বলেও জানান তিনি।

দেশীয় উদ্ধার বিষয়টি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের কাছে জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আপনার মন্তব্য

আলোচিত