গোলাপগঞ্জ প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:০২

গোলাপগঞ্জে এসিল্যান্ডের উপর হামলার ঘটনায় আরও ২জন গ্রেপ্তার

গোলাপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আরো ২জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ি ইউনিয়নের মদনগৌরী গ্রামের মৃত আজমল আলীর পুত্র, যুবদল নেতা শামিম আহমদ (৩০) ও লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্ব ফুলশাইন গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র, ছাত্রদল নেতা জুবেল আহমদ (২৫)।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পথসভা নেতাকর্মীরা রাস্তায় দাঁড়ানোর কারণে প্রতিবন্ধকতা সৃষ্ঠি হয়। এমন অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করতে গেলে তার উপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এএসআই রুকনুজ্জামান বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১২/২৫-১২-১৮ইং) দায়ের করেন। মামলায় সিলেট-৬ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে প্রধান করে মোট ৫৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত