২৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:০২
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সৈয়দ জাহাঙ্গীর ছিলেন ফুলটাইম একজন চিত্রকর। প্রগতিশীল ও দেশপ্রেমিক চিন্তাধারার এই মানুষটি দেশের মঙ্গলে সারাজীবন কাজ করে গেছেন। তাঁর নানা উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের চিত্রশিল্প এবং সাংস্কৃতিক অঙ্গন অনেক বেশি সমৃদ্ধ হয়েছে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য