২৯ ডিসেম্বর, ২০১৮ ২১:০৫
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ২ হাজার ৮ শত ৫টি ভোট কেন্দ্রে ৩৩ হাজার ৬ শত ৬০ জন আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে সিলেট জেলায় মোট ৯ শত ৯২টি ভোট কেন্দ্রে আনসার-ভিডিপির ১১ হাজার ৯ শত ৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৭ হাজার ৯ শত ৬৩ জন পুরুষ ও ৩ হাজার ৯ শত ৬৮ জন নারী সদস্য রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় ৬৬৮টি ভোট কেন্দ্রের মধ্যে আনসার-ভিডিপির ৮ হাজার ১৬ জন সদস্য ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৫ হাজার ৩ শত ৪৪ জন পুরুষ ও ২ হাজার ৬ শত ৭২ জন নারী সদস্য রয়েছেন।
হবিগঞ্জ জেলায় মোট ৬ শত ৩৩টি ভোট কেন্দ্রে আনসার-ভিডিপির ৭ হাজার ৫ শত ৯৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৫ হাজার ৬৪ জন পুরুষ ও ২ হাজার ৫ শত ৩২ জন নারী সদস্য রয়েছেন।
মৌলভীবাজার জেলায় মোট ৫ শত ১২টি ভোট কেন্দ্রে আনসার-ভিডিপির ৬ হাজার ১ শত ৪৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৪ হাজার ৯৬ জন পুরুষ ও ২ হাজার ৪৮ জন নারী সদস্য রয়েছেন।
প্রতি ভোট কেন্দ্রে ১২ জন করে আনসার-ভিডিপির দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পিসি, এপিসি সহ ৮ জন পুরুষ এবং ৪ জন নারী সদস্য থাকবেন। পিসি ও এপিসিদের কাছে থাকবে আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রের মধ্যে থাকবে একটি শর্টগান ও একটি রাইফেল। এবারই প্রথম ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাতে তুরস্কের তৈরি শর্টগান থাকবে। ইতিপূর্বে শুধু রাইফেল দেয়া হতো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্ব পালনরত আনসার-ভিডিপিদের হাতে শর্টগান এবারই প্রথম সংযোজিত হয়েছে। ইতিমধ্যে প্রতিটি উপজেলার নির্দিষ্ট স্থানে পিসি ও এপিসিদের নতুন আগ্নেয়াস্ত্র শর্টগানের ব্যবহার ও গুলি ছুড়ার অনুশীলন সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও ভোটকেন্দ্রে ব্যাটালিয়ন আনসার সদস্যরাও কুইক রেন্সপন্স হিসেবে কাজ করবেন। এসব সদস্যদেরকে তদারকীয় দায়িত্ব পালন করবেন সিলেট বিভাগীয় পরিচালক, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তাগণ।
শনিবার (২৯ ডিসেম্বর) আনসার-ভিডিপির সদস্যগণ ব্যালট পেপার, ব্যালট বক্স, ভোটার তালিকা সহ নির্বাচনের সরঞ্জামাদি নিয়ে প্রিজাইটিং অফিসারের সাথে নিজ নিজ ভোট কেন্দ্রে বিকাল ৩টার মধ্যে পৌঁছান।
আপনার মন্তব্য