ছাতক প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০১৯ ১৭:০৩

ছাতকে মানিককে সিওমেক পরিচালকের ফুলেল শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে ছাতক শহরের বাসভবনে এসে তিনি মানিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় তার সাথে ডা. অরুন কুমার বৈষ্ণব, শিউলি আক্তার, পরিমল বনিক, ইলা রানী, শামীমা নাসরিন, সাইফুল মালেক খান, আবুল খয়ের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুহিবুর রহমান মানিক এ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালেও ছাতক-দোয়ারা আসন থেকে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সোমবার থেকে ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার আওয়ামীলীগ, অঙ্গসংগঠন, বিশেষ ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বাস ভবনে এসে নবনির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে বিগ্রেডিয়ার একে মাহবুবুল হক গোবিন্দগঞ্জ এসে পৌছলে তাকে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নবনির্বাচিত এমপি মানিকের বাসায় নিয়ে যাওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবলীগ নেতা মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত