সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৯ ২১:৩৪

সিলেট সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ

১ জানুয়ারি বই উৎসব উপলক্ষে সিলেট সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়নের বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া আওয়ামী লীগ সরকারের পক্ষেই সম্ভব। শুধু তাই নয় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, উপবৃত্তি দরিদ্র শিক্ষার্থীদের বেতন মওকুফসহ শিক্ষার গুণগত মান বৃদ্ধি এ সরকারের আমলেই হয়েছে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আলী হোসেন, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরেশ দাশ। পরে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের হযরত শাহপরান (রহঃ) উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজ্জামান তফাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার মিয়া মহালদারসহ শিক্ষকবৃন্দ। দুপুর সাড়ে ১২ টায় এম ইউ জহিরিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া মজুমদার। প্রধান শিক্ষক রুহুল আমিন, আতিকুর রহমান, আজাদুর রহমান সামাদসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত