সংবাদ বিজ্ঞপ্তি

০২ জানুয়ারি, ২০১৯ ২১:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ বিজয়ী হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা দিপংকর টিপু’র নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।

বুধবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার দক্ষিণ কুশিঘাট হবিনন্দী বাজার থেকে আনন্দ মোটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে বিসিক শিল্প নগরী, গোটাটিকর, কদমতলী, চাঁদনীঘাট, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা প্রদক্ষিণ শেষে মিরবক্সটুলা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিন আহমদ, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, আদনান খান, মাহবুব আহমদ, দেলওয়ার হোসেন মামুন, আব্দুস সামাদ আজাদ, জাকির আহমদ খোকা, আলী হোসেন, আকবর হোসেন, আফছান আহমদ ইসতিয়াক, আহমেদ মেহরাজ সিরাজ, তুহিন আহমদ, আশরাফ হোসেন, নাসের হোসেন, সামাদ, রেজওয়ান খান, রাহাদ আহমদ মিলাদ, রেজা খান, জুম্মান আহমদ, ফাহিম আহমদ, জুনেল, হিমেল, শিপলু, সবুজ, জালাল, অভিজিত, সৃজন, হৃদয়, রিফাত, মাহফুজ, জুয়েল প্রমুখ।

পরে নেতৃবৃন্দ সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সভায় বক্তারা বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বর্হিবিশ্বে সুপরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব দেখে দেশের জনগণ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত