মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট

০৩ জানুয়ারি, ২০১৯ ২১:৫৮

ইমরানকে মন্ত্রিসভায় রাখার দাবিতে সরব সামাজিক যোগাযোগে মাধ্যম

সিলেট-৪ আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত ও বিজয়ী প্রার্থী ইমরান আহমদ এমপিকে একাদশ জাতীয় সংসদে মন্ত্রী হিসাবে দেখতে জোর দাবি জানাচ্ছেন সিলেট-৪ আসন তথা গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন এবং তরুন প্রজন্মের ভোটাররা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ৬ষ্ঠ বারের মতো নৌকার কান্ডারী হিসাবে বিজয়ী ১০ম সংসদে সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ ইমরান আহমদকে মন্ত্রী পরিষদে রাখতে ইতোমধ্যে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

গত তিন দিন থেকে সিলেট-৪ আসনসহ উত্তর সিলেট জোড়ে ইমরান আহমদকে মন্ত্রিসভায় রাখার স্বপক্ষে যুক্তিসহ দাবি জানিয়ে একাধিক পোষ্ট ও অনলাইন নিউজ পোর্টালের নিউজ লিংকগুলো শোভা পাচ্ছে স্থানীয় ফেসবুক ইউজারদের ওয়াল জুড়ে।

জানা যায় ১৯৮৬ সালে সিলেট-৪ আসনে প্রথম বারের মতো আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইমরান আহমদ। এরপর তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০৮,২০১৪ এবং সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।

এছাড়াও বিভিন্ন সময়ে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সভাপতি ছিলেন। ৬ষ্ঠ বারে মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া ইমরান আহমদকে সিলেট-৪ আসন তথা উত্তর সিলেটের পল্লীবিদ্যুতের জনক বলা হয়ে থাকে। সিলেট-৪ আসন জুড়ে অগণিত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বন্যা নিয়ন্ত্রক বাঁধ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তার হাতেই।

সর্বশেষ এমপি হিসাবে সিলেট-৪ আসনে তিনি বেশ কিছু জননন্দিত মেঘা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। তার বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে এ আসনের ৩টি উপজেলা জোড়ে অগণিত নতুন বিদ্যাপিটের যাত্রা, অগণিত বিদ্যালয় সমূহে নতুন একাডেমিক ভবন নির্মাণ, মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ী নির্মাণ, নতুন রাস্তাঘাট তৈরি, চিকিৎসা সেবায় অগণিত কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোয় এম্বোলেন্স প্রদানসহ জটিলতা নিরসন, জাফলং সেতু, বাংলাদেশের মধ্যে পাইলট প্রকল্প হিসাবে গৃহিত সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক, হাইটেক পার্ক, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করন, গোয়াইনঘাট কলেজকে সরকারি করন, জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা কলেজকে সরকারি করন, তিন উপজেলা জুড়ে প্রায় ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ, আইনী এবং প্রশাসনিক জটিলতায় আবদ্ধ থাকা অত্রাঞ্চলের খেটে খাওয়া মানুষের কর্মস্থান পাথর কোয়ারীর অচলাবস্থা নিরসন, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখালসহ পর্যটন বেষ্টিত সিলেট-৪ আসনের পর্যটন সম্ভাবনাকে বিকশিত করতে উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়নসহ নানা উন্নয়ন পরিক্রমায় ইমরান আহমদ এমপির জুড়ি নেই। সরকারের শীর্ষ মহলে পরিচ্ছন্ন ইমেজ থাকায় সরকারের একজন স্বজ্জন সংসদ সদস্য হিসেবে ইমরান আহমদ উন্নয়ন প্রকল্প সমূহ বাস্তবায়ন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জানান, "স্বাধীনতাত্তোর অবহেলিত সীমান্ত জনপদ সিলেট-৪ আসনকে যিনি নিজের সন্তানের মতো আগলে রেখে সাজিয়েছেন তার নাম ইমরান আহমদ। অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, উদ্ভাবনীসহ এমন কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে ইমরান আহমদ এমপির উন্নয়নের ছোয়া লাগেনি।"

তিনি আরো বলেন, "সিলেট-৪ আসনের অগণিত জনসাধারণ ইমরান আহমদ এমপি উন্নয়ন জাদুকরও বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদের মন্ত্রী সভায় স্থান পাওয়ার সর্বোচ্ছ যোগ্যতা রয়েছে ইমরান আহমদের। তাকে মন্ত্রী পরিষদের একজন সদস্য করার জন্য আমরা সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করছি।"

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা শিক্ষাবিদ দেবব্রত ভট্টাচার্য্য জানান, "ইমরান আহমদ এমপি একজন সৎ এবং নিষ্ঠাবান, জনপ্রতিনিধি। তার পরিচয় শুধু জনপ্রতিনিধিই নয়, একজন আদর্শ, সমাজ নির্মাতাও। তিনি সিলেট-৪ আসন থেকে ৬ষ্ঠ বারের মতো এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন শুধু মাত্র মানুষের দোরগোড়ায় থেকে রাজনীতি করে যাওয়ার কারনে। আমি সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রীর সদয় কৃপাদৃষ্টি আকর্ষণ করছি যেন এই বর্ষিয়ান রাজনীতিবিদকে একাদশ জাতীয় সংসদের মন্ত্রী পরিষদে ঠাঁই দেন। তাকে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার বিষয়টি উত্তর সিলেট জুড়ে যেন সময়ের দাবী হয়ে দাড়িয়েছে।"

এছাড়াও সিলেট-৪ আসনের সচেতন মহলদের মধ্যে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, অধ্যাপক, ব্যবসায়ী শ্রমিকসহ সাধারণ মানুষজনও সরকারের মন্ত্রী পরিষদে ইমরান আহমদেক দেখতে জোর দাবী জানিয়ে আসছেন।

আপনার মন্তব্য

আলোচিত