০৩ জানুয়ারি, ২০১৯ ২২:৪৮
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শফিক মিয়া (২৫) নামের এক যুবকের আচমকা টানে পুরুষাঙ্গ ছিঁড়ল মঈন উদ্দিন (৭) নামে এক শিশুর। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দাউদনগর গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহন মিয়া।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের জোহাদ আলীর ছেলে শফিক মিয়া (২৫) মজা করে মঈন উদ্দিনের পুরুষাঙ্গে ধরে টান দেয়। এ সময় অসাবধানতা বশত মঈন উদ্দিনের পুরুষাঙ্গটি ছিঁড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন মঈন উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এদিকে তার আঘাতটি জটিল বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ।
মইন উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদ নগর গ্রামের জালাল আহমদের ছেলে ও শায়েস্তাগঞ্জ রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোহন মিয়া জানান, মজা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করেছেন। পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য