সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৯ ২৩:৪৮

অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় জানতে চায় এসএমপি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) হিমাগারে রাখা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহের পরিচয় জানতে চায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে সিলেটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় এসএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৯ ডিসেম্বর বেলা সাড়ে বারোটার দিকে সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজারের পিছনের কবরস্থানের গেইটে অজ্ঞাতনামা (৩৫) এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা আছে।  এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করলেও এখন পর্যন্ত এ অজ্ঞাতনামা মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

এতে আরো বলা হয়, মরদেহটি যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জেনে থাকেন তাহলে কোতোয়ালি মডেল থানা (০১৭৮৬-৬৩৬৫৬৫) অথবা হযরত শাহজালাল (রঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) দেবাশীষ দেবের (০১৭২৩-১৬৬৫১২) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

আপনার মন্তব্য

আলোচিত