০৬ জানুয়ারি, ২০১৯ ১৬:২২
আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রী সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য প্রস্তুতি নিতে টেলিফোনে তাকে নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জানা যায়, রোববার (৬ জানুয়ারি) দুপুরে তাঁকে ফোন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য প্রস্তুতি নিতে জানানো হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমরান আহমদ সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ আসন থেকে টানা তিনবারসহ মোট ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই প্রথমবারের মতো তিনি মন্ত্রীসভায় স্থান পেতে যাচ্ছেন।
আপনার মন্তব্য