সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৯ ১৯:৩১

সাংবাদিক অপূর্ব শর্মার পিতৃবিয়োগ

লেখক ও সাংবাদিক, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মার বাবা সঙ্গীতশিল্পী অতুল চন্দ্র শর্মা আর নেই। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি হৃদরোগে ভূগছিলেন।

মৃত্যুকালে অতুল চন্দ্র শর্মা স্ত্রী রাধারনী শর্মা তিন ছেলে অজয় কুমার শর্মা, অপূর্ব শর্মা ও অমৃত শর্মা এবং এক মেয়ে রত্না রানী শর্মাসহ অসংখ্য আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অতুল শর্মা। সাথেসাথেই তাকে মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

সোমবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিনাকান্দি গ্রামের পারিবারিক শশ্মানঘাটে তাঁর অত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

শোক: অপূর্ব শর্মার পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা। পৃথক শোকবার্তায় জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকা্য়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল এবং ইমজা সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু প্রয়াতের আত্মার শান্তি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

আলোচিত