০৮ জানুয়ারি, ২০১৯ ২৩:৪৮
ফাইল ছবি
পঞ্চম দিনেও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় গ্রাহকদের কাছে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবত বকেয়া বিল আদায়ে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার সকালে সিসিকের কর কর্মকর্তা রমিজ উদ্দিনের নেতৃত্বে নগরীর ২৬ নং ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়। এনিয়ে গত ৫ দিনে প্রায় ২৯ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে।
গত ২ জানুয়ারি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বকেয়া ১’শ কোটি টাকা আদায়ে অভিযান শুরু করা হয়। বিল আদায়ের লক্ষে মেয়র ঐদিন গঠন করেন তিনটি টিম। বকেয়া বিল আদায় না হওয়া পর্যন্ত অভিযান অভ্যাহত থাকবে বলে জানায় সিসিকের কর্মকর্তারা। অভিযানে সিসিকের সহকারী কর কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী লাইসেন্স কর্মকর্তাআব্দুল আজিজ, সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য