১৬ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৩
মৌলভীবাজারের জুড়িতে বিবস্ত্র অবস্থায় দৌড়ে গিয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করল এক স্কুল ছাত্রী (১৭)।
পরে সহপাঠীরা জঙ্গল ঘেরাও করে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত হেলাল উদ্দিন (৪২)কে আটক করে পুলিশে দিয়েছে।
মঙ্গলবার সকালে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে। বিকেলে ছাত্রীর বাবা বাদী হয় মামলা দায়ের করেন। হেলাল উদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অভিযুক্ত হেলাল উদ্দিনের বাড়ী একই উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম কচুরগুল, সে দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, এই বছরের এসএসসি পরীক্ষার্থী এই ছাত্রী কোচিংয়ে যাবার পথে হেলাল উদ্দিন জরুরি কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে কৌশলে বিবস্ত্র অবস্থায় ওই ছাত্রী দৌড়ে গিয়ে আরেক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয় এবং ভয়ে জ্ঞান হারায়। এই খবর ছড়িয়ে পড়লে হেলাল উদ্দিন বাড়ির পাশের জঙ্গলে গা ঢাকা দেয়। খবর পেয়ে মেয়েটির সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা জঙ্গলে ঘেরাও করে থাকে ধরে আনে পরে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সময় হেলাল উদ্দিনের স্ত্রী ও দুই সন্তান বাড়িতে ছিলেন না।
এই ছাত্রী স্থানীয় একটি হাসপাতে চিকিৎসাধীন আছে।
জুড়ী থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং সে মামলায় হেলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আপনার মন্তব্য