১৭ জানুয়ারি, ২০১৯ ১২:৪০
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এদিন সকাল ১০টা থেকে দ্বিতীয় বার হলের লাইব্রেরি কক্ষের ২য় তলায় ও ৩য় তলায় ভোটগ্রহণ শুরু হয়।
আইনজীবী সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১ হাজার ৩৮৬ জন সদস্য ভোট দেবেন। এবছর ১২টি পদের বিপরীতে লড়ছেন ৪৪ জন প্রার্থী। এরমধ্যে প্রথম সহ-সভাপতি ও লাইব্রেরি সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছাড়াই এই দুই পদে দু'জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে বেশ কয়দিন থেকে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন বিভিন্ন পদ প্রত্যাশী প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে জেলা বারের আইনজীবী ভোটাররা সকাল ১০ টা থেকে সমিতির লাইব্রেরী কক্ষের ২য় তলায় ও ৩য় তলায় তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এর মধ্যে সভাপতি পদের জন্যে আব্দুল মালিক, মো. জামিলুল হক জামিল, মো. মিনহাজ উদ্দিন খান, মোঃ সামছুল হকের মধ্যে প্রতিদ্বন্দ্বী হচ্ছে।
এছাড়া সহ সভাপতি-০১ পদে আতাউর রহমান ও মো. ইলিয়াস প্রার্থীতা প্রত্যাহার করায় মো. মুছলেহ উদ্দিন অনানুষ্ঠানিক ভাবে নির্বাচিত।
সহ সভাপতি-০২ পদের জন্যে মো. এখলাছুর রহমান, সৈয়দ ফেরদৌস আহমদ।
সাধারণ সম্পাদক পদের জন্যে মো. আব্দুল কুদ্দুছ, গোলাম রাজ্জাক চৌধুরী (জুবের), হোসেন আহমদ।
যুগ্ম-সম্পাদক পদের জন্যে মোহাম্মদ আনোয়ার হোসেন, জাকিয়া জালাল, জোহরা জেসমিন, শংকর লাল দাস, মো. সফিকুল ইসলাম, মো. হুমায়ুন রশীদ (সোয়েব)।
সমাজ বিষয়ক সম্পাদক পদের জন্যে, মোঃ তাজ উদ্দিন (মাখন), রাশিদা সাঈদা খানম।
সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদের জন্যে মো. আলা উদ্দিন, মো. আলী হায়দার ফারুক, মো. হাবিবুর রহমান।
লাইব্রেরী সম্পাদক পদে অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা না করায় এম. আব্দুল করিম আকবরী অনানুষ্ঠানিক ভাবে নির্বাচিত।
প্রধান নির্বাচন কমিশনার পদের জন্যে মো. আলিম উদ্দিন, আলী মোস্তফা মিশকাতুন-নূর।
সহকারী নির্বাচন কমিশনার পদের জন্যে নেপাল চন্দ্র চন্দ, মোহাম্মদ মখলিছুর রহমান, মো. লিয়াকত আলী।
সহ-সম্পাদক পদের জন্যে মো. আব্দুল্লাহ আল হেলাল, মোহাম্মদ মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. সাইফুর রহমান খন্দকার (রানা), মোহাম্মদ হুমায়ূন কবীর।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদের জন্যে মো. আখতার হোসেন খান, মো. আজিজুর রহমান, মো. আব্দুল মান্নান চৌধুরী, এ এস এম আব্দুল গফুর, মো. ওবায়দুর রহমান, গৌর বিকাশ চৌধুরী, মো. ছয়ফুল হোসেন, মো. জমিরুল ইসলাম চৌধুরী, ড. দিলীপ কুমার দাস চৌধুরী, দীনা ইয়াসমিন, মোহাম্মদ ফজলুর রব, মিছবাহ উদ্দিন চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
আপনার মন্তব্য