বড়লেখা প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০১৯ ০০:৩০

নারী আসনে আ. লীগের মনোনয়নপত্র কিনলেন বড়লেখার ফারহানা

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মৌলভীবাজার-সুনামগঞ্জ নির্বাচনী এলাকার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ফারহানা বেগম। শনিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আজ রবিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাঁর মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে। ফারহানা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিনভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ওই ইউনিয়নের কলাজুরা গ্রামের বাসিন্দা।

ফারহানা বেগম ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ইডেন কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের নারী সংগঠনের সাথে জড়িত ছিলেন।

নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ফারহানা বেগম নির্যাতিত নারীদের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে বলেন, ‘দরিদ্র নারী শিশুদের লেখাপড়া শেখানো, নির্যাতনের শিকার নারীদের আইন সহায়তা দেওয়াসহ বিভিন্ন কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করবেন আশা করি। দায়িত্ব পেলে আমি নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করবো।’

আপনার মন্তব্য

আলোচিত