২৪ জানুয়ারি, ২০১৯ ১৮:২৪
সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে সিলেটের জৈন্তাপুর স্টেশন বাজারকে। জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারের ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো এসব সিসি ক্যামেরার চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিংরোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিংরোধসহ সার্বিক নিরাপত্তা জোরদারে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা মনে করি এ থেকে জনগণ উপকৃত হবেন, অপরাধ প্রবণতাও হ্রাস পেতেও এ সিসি ক্যামেরাগুলো ভূমিকা পালন করবে।
এ ব্যাপারে কথা হলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মায়নুল জাকির জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতিকর্তৃক স্থাপিত এসব সিসি ক্যামেরার দ্বারা চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিংরোধসহ অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা পালন করবে। এমন মহতি উদ্যোগ নেয়ায় ওসি সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।
আপনার মন্তব্য