গোলাপগঞ্জ প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০১৯ ১৯:৩০

নির্বাচনে দলের বিরোধিতাকারীদের চিহ্নিত করা হয়েছে: নাহিদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দলের বিরোধিতা করেছেন তাদের চিহ্নিত করে রাখে হয়েছে। এমন কাউকেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার দল মনোনয়ন দেবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক হওয়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আওয়ামী লীগকে জনগণ ভালবাসে, এজন্য আবারো তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় বসিয়েছে। বিগত দিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে যেভাবে উন্নয়ন হয়েছে এর ধারাবাহিতা বর্তমানে ও ভবিষ্যতে থাকবে।

সাবেক শিক্ষামন্ত্রী আরো বলেন, বিগত ১০বছর আমি সারাদেশের প্রতিনিধি ছিলাম এখন শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের। আগেও আপনাদের কর্মী ছিলাম এখনো আছি।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওদুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার শফিকুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শিলা, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জেড আলম, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান মাষ্টার, ঢাকা দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, ইউপি সদস্য সেলিম আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, এনামুল হক রুহেল, রুমেল সিরাজ, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-বিভাগীয় সম্পাদক হোসেন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত