নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০১৯ ২২:২২

সিলেট বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় এমসি কলেজ ছাত্রসহ আহত ৭

সিলেটের বিমানবন্দর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় এ দুঘটনা ঘটে। দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে এমসি কলেজের শিক্ষার্থী অনন্যা দে'র (১৮) অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। সে বড়লেখা উপজেলা অরুন কান্তির দের মেয়ে বলে জানা যায়।

আহতদের মধ্য অন্যান্যরা হলেন, তন্ময় দত্ত (২০) সিএনজি চালক দিলা মিয়া (৩০), সুহেল (২৫)।

স্থানীয় সুত্রে জানা যায়, এয়াপোর্ট এলাকা থেকে শহরমুখী একটি প্রাইভেট কারের সাথে বিপরীত দিকে থেকে আসা সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ভিতরে থাকা যাত্রী ও প্রাইভেট কারে থাকা স্কুল পড়ুয়া ছাত্রী সহ ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের মধ্যে অনন্যার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসা চলছে তবে এই মুহুর্তে কোন কিছু বলা যাবে না।

আপনার মন্তব্য

আলোচিত