সিলেট টুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৫ ২২:৪৪

মুক্ত হয়েই কারাফটক থেকে ফের আটক জামায়াত নেতা হারুন

জামিনে মুক্ত হয়েই ফের কারাফটক থেকে আটক হলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন।

জামিনে মুক্ত হয়েই ফের কারাফটক থেকে আটক হলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন।  তাকে আবারো গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি কোতয়ালি থানা হাজতে রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় কারাফটক থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়- ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য জগৎজ্যোতি হত্যা মামলাসহ কয়েকটি মামলায় কারান্তরিণ ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন। মঙ্গলবার তিনি ঐ মামলাগুলো থেকে জামিন লাভ করেন। সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন হাফিজ হারুন।

তবে কারামুক্ত হয়ে তিনি বাসায় ফিরতে পারেননি। কারাফটক থেকে তাকে যেতে হয়েছে থানা হাজতে। থানায় আরো একাধিক মামলা থাকায় জেলগেট থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

সিলেট কোতয়ালি থানার সহকারি কমিশনার (এসি) সাজ্জাদুল আলম  জানান- মামলা থাকায় কারাফটক থেকে জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুনকে গ্রেফতার করা হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত