নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০১৯ ১৭:৪৮

বনফুলে মেয়াদোত্তীর্ন রসমালাই, জরিমানা

মেয়া্দোত্তীর্ন রসমালাই রাখার দায়ে বনফুল এন্ড কোং-কে ৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে বনফুলের সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল শাখায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

এছাড়া অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে চন্ডিপুল এলাকার আইডিয়াল স্টোরকে ২ হাজার টাকা এবং অতিরিক্ত দামে সবজি বিক্রি করায় ৫শ’ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত