সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০১৯ ১৭:৪৬

পলাশ কুমার রায়কে ‘কারাগারে পুড়িয়ে হত্যার’ প্রতিবাদে সিলেটে মানববন্ধন

হিন্দু মহাজোট নেতা পলাশ কুমার রায়কে কারাগারে পুড়িয়ে হত্যার অভিযোগে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হিন্দু মহাজোট সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা করা। বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, অ্যাডভোকেট পলাশ কুমার রায় সৎ, আদর্শবাদ ব্যক্তি ছিলেন। তিনি গত উপজেলা নির্বাচনে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সতন্ত্র প্রার্থী ছিলেন। তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। গত ২৬ এপ্রিল সকালে কারা অভ্যন্তরে দুই ব্যক্তি টয়লেটের কাছ থেকে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। চিৎকার করা অবস্থায় কারারক্ষীরা এসে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে তার দেহের বেশির ভাগ পুড়ে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ৩০ এপ্রিল ১টা ৪৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
 
সভাপতির বক্তব্যে সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি এডভোকেট মিলন ভট্টাচার্য বলেন, ইতিহাসে এরকম নজরবিহীন ঘটনা আর একটিও নেই, জেল যেখানে সব থেকে নিরাপদ যায়গা সেখানে যদি হিন্দুদের পুড়িয়ে মারা হয় তবে হিন্দুরা কোথায় যাবে? কারাগারের শ্লোগান "রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ" কিন্তু কারাগারেই হত্যা করা হচ্ছে নিরিহ হিন্দু ব্যক্তিকে।
এসময় তিনি প্রধাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ট্রাইবোনালের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান।

সিলেট জেলা যুব মহাজোট এডভোকেট রঞ্জু দেবনাথের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সিলেট জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দাস,  মহানগর হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এডভোকেট গঙ্গেশ দাশ, বালাগঞ্জের সভাপতি সত্যজিত দেব কৃষ্ণ, সাধারণ সম্পাদক লিটন দাস, যুব মহাজোট সভাপতি রিপন দাস, সাধারণ সম্পাদক জয়দ্বীপ চন্দ নয়ন,  ছাত্র মহাজোট সাধারণ সম্পাদক পার্থ পাল, জৈন্তাপুর মহাজোটের সভাপতি স্বপন সরকার, ছাতক যুব মহাজোটের নির্বাহি সভাপতি রিপন দাস পলাশ ও মৌলভীবাজার মহাজোট নেরা ইঞ্চিনিয়ার গোবিন্দ গোস্বামী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সিলেট জেলা সাংগঠিক সম্পাদক সুজিত দাশ, সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ, বিক্রম চন্দ, সঞ্জয় চন্দ, প্রদীপ ভট্টাচার্য, সুদিপ্ত রায়, মহেন্দ সরকার, নয়ন বিশ্বাস, পলক দাস, সজল শীল, মিঠুন কুমার, কাজল ঘুষ, সুভাষ সেন, হিমাদ্রী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা থেকে বিপুল রায়,  হিমাদ্রী ধর, মঞ্জু দাস, মতিলাল ধর, বিশ্বজিৎ আচার্য্য, সুমন ধর, নির্মল কান্তি দাস, কাজল আচার্য্য। জৈন্তা উপজেলার বাবুলাল সরকার, মহেন্দ সরকার, ইন্দ্রজিৎ বিশ্বাস, অঙ্কুর সরকার, লিটু সরকার, শিমুল সরকার, রিপন বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, গোপেশ বিশ্বাস, নিতাই বিশ্বাস, গৌরাঙ্গ বিশ্বাস, মলিন্দ্র বিশ্বাস, অনন্ত দেবনাথ, নকুল বিশ্বাস, শিপন বিশ্বাস, শ্যামল বিশ্বাস, মিঠু দেব, অর্নব কর্মকার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত