নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০১৯ ১৮:৪২

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

জরুরি মেরামত কাজের জন্য শনিবার (১১ মে) সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মেরামত কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর সুবিদবাজার, ফাজিলচিশত, জালালাবাদ আবাসিক এলাকা, পাহাড়িকা আবাসিক এলাকার আংশিক, উত্তর পীর মহল্লা, পশ্চিম পীর মহল্লা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে মেরামত কাজ শেষ হওয়ার সাথে সাথেই পুণরায় ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

তারা জানান, বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর হাউজিং এস্টেট, পাহাড়িকা আবাসিক এলাকার আংশিক, আম্বরখানা মনিপুরী গলি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত