বালাগঞ্জ প্রতিনিধি

১২ মে, ২০১৯ ১৮:৪৪

বালাগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

বালাগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুর সাড়ে বারোটায়  বালাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে  শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা শুরু হয়।

বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাশ।

এছাড়াও শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, শ্রীমতি দাস, জ্যোতি প্রিয়া দাস প্রমুখ।

সভায় বক্তারা সবাইকে মা বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত