১২ মে, ২০১৯ ২২:০৯
লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে শুক্রবার তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবির ঘটনা হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ বিয়ানীবাজারের সাহেদ আহমদ খানের সন্ধান পাওয়া গেছে। তিনি স্ত্রীকে সুস্থ থাকার বিষয়টি মোবাইল ফোনে কল দিয়ে জানান এবং তিউনিসিয়ার সরকারি ক্যাম্পে রয়েছেন বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেন সাহেদ আহমদ খানের ভাই জাহেদ আহমদ খান।
ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় সিলেট অঞ্চলের ৩৭ জনের মধ্যে ৬জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৪জন জীবিত ফিরলেও নিখোঁজ ছিলেন অন্যরা। তাদের মধ্যে নিখোঁজ সাহেদ আহমদ খান তিউনিশিয়া সরকারি ক্যাম্পে রয়েছেন। সাগর থেকে উদ্ধারের পর তাদের সরকারি হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সাহেদ আহমদ খানের ভাই জাহেদ আহমদ খান বলেন, আজ রোববার ইফতারের একটু আগেই ভাই মোবাইল ফোনে কয়েক মিনিট আলাপ করেন। ভাবি’র সাথে আলাপে তিনি পরে কল দিয়ে বিস্তারিত জানাবেন বলেছেন।
তিনি আরো বলেন, ভাই দীর্ঘ সময় আলাপ করার পরিস্থিতি না থাকায় শুধু সুস্থ রয়েছেন এটাই জানিয়েছেন। জাহেদ বলেন, গত ৪৮ ঘণ্টা কি ঝড় আমাদের উপর দিয়ে বয়ে গেছে সেটা একমাত্র আল্লাহ-ই জানেন।
আপনার মন্তব্য