ওসমানীনগর প্রতিনিধি

১৪ মে, ২০১৯ ০০:৩৮

ওসমানীনগরে ছেলের নির্যাতনের বাড়ি ছাড়া মা!

সিলেটের ওসমানীনগরে ছেলে নেপুর মিয়া(৪০) ও পুত্রবধূ সুজনা বেগমের বিরুদ্ধে নির্যাতনে অভিযোগ এনে বাড়ি ছেড়েছেন বৃদ্ধা ছয়ফুল বেগম(৮০)। ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ছয়ফুল বেগম সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আনিছুর রহমানের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

ছয়ফুল বেগম জানান, দীর্ঘ দিন থেকে ছেলে নেপুর ও তার স্ত্রীর নির্যাতনে কারণে নিজ বসত ঘরে থাকতে পারছিলেন না। বাধ্য হয়ে নিজের মেয়েদের বাড়ি সহ আত্নীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, সর্বশেষ গত রোববার আমার বাড়িতে গিয়ে বসত ঘরে প্রবেশের চেষ্ঠা করলে ছেলে নেপুর ও তার স্ত্রী সুজনা বেগম আমাকে বেদরক মারটিপ করে। এ সময় সাথে থাকা আমার দুই মেয়ে আমাকে বাঁচাতে গেলে তাদের উপরও তারা হামলা চালায়। তাই বাধ্য হয়েই ছেলের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ দিয়েছি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান ছেলে বিরুদ্ধে মায়ের অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত