নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০১৯ ১৫:২৯

ছাত্রলীগ নেতার বিচার দাবিতে নগরীতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীর হাতে দায়িত্বরত চিকিৎসক, নিরাপত্তাপ্রহরী ও লিফটম্যান লাঞ্চনার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টায় উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। পাশাপাশি তারা আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন।

উইমেনস মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট বিভাগের সব মেডিকেলের সব ডাক্তারদের কর্মবিরতি, একই দিনে সিলেট বিভাগের সব বিশেষজ্ঞ ডাক্তারের বিকাল ৪টা-৬টা পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখা, সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে যোগদান, বিএমএ সভাপতি ও সাধারণ সম্পাদক, সিভিল সার্জন, ডেপুটি ডিরেক্টর (স্বাস্থ্য), বিভাগীয় পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডা. নিজাম আহমদ চৌধুরী, ডা. হিমাংশু শেখর দাস, ডা. মাহবুব, ডা. দ্বীপ, ডা. সজীব, ডা. জাবের, ডা. ইশফাক জামান সজীব, ডা. জাবেদ আহমদ, ডা. রিপন, ডা. তিতাশ কুমার, ডা. সোলেমান বাবু, ডা. আফজাল, ডা. সুনান্ত, ডা. সাব্বির আহমদ, ডা. হরশিত বিশ্বাস, ডা. প্রবাল, ডা. হৃদয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ মে) সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ নেতা সরোয়ার হোসেন চৌধুরী তার এক বন্ধুকে অ্যাপেন্ডিসাইটিস সংক্রান্ত জটিলতার চিকিৎসার জন্য ভর্তি করেন এবং কর্তব্যরত ডাক্তারকে তার ১৫-২০ জন অনুসারীর সামনে চিকিৎসা কার্যক্রম শুরুর নির্দেশ দেন। ডাক্তার নিশাত তাদের বেরিয়ে যাওয়ার কথা বললে কথা কাটাকাটির এক পর্যায়ে সারোয়ার ছুরি নিয়ে ডাক্তারের উপর হামলা ও তাকে ধর্ষণের হুমকি দেন। এর প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করছেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত