১৮ মে, ২০১৯ ০১:৩২
অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো দক্ষিণ সুরমার সিলাম তেলিপাড়া এলাকা। অটো রাইসমিল, ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন। তবে একটি ফার্নিচারের গুদামের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
সিলাম তেলিপাড়া গ্রামের বাসিন্দা ও সিলেট জেলা দলিল লেখক সমিতির সভাপতি, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ফরিদুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১ টার দিকে হঠাৎ মানুষের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখেন বাড়ির সামনের মার্কেটে আগুন ধরেছে। স্থানীয় লোকজনকে নিয়ে তিনি আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে না এলে অটো রাইসমিল, ফার্নিচারের দোকান সহ কয়েকটি মার্কেট পুড়ে যেতো। এছাড়া পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিলো।
তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফার্নিচারের দোকানের মালিক সায়েদুর রহমান জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে। বিষয়টি তিনি দক্ষিণ সুরমা থানা পুলিশকে জানিয়েছেন। অগ্নিকাণ্ডে তার ফার্নিচারের গুদাম ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি চালাচ্ছেন বলে জানান।
আপনার মন্তব্য