মাধবপুর প্রতিনিধি

৩০ মে, ২০১৯ ২১:৫৬

মাধবপুরে কর্মচারীকে পেটানোর অভিযোগ দোকান মালিকের বিরুদ্ধে

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে জুয়েলারি দোকানে কাজে না আসায় রাহুল দেবনাথ নামে এক কিশোর কর্মচারীকে পিটিয়ে অজ্ঞান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টায় মাধবপুর বাজারে স্বর্ণপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহত রাহুল দেবনাথ (১৪) মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের রঞ্জিত দেবনাথের ছেলে। দোকান মালিক বাদল দেবনাথ পিটিয়ে অজ্ঞান করার পর প্রতিবেশী দোকানদাররা রাহুল দেবনাথকে উদ্ধার করে মাধবপুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান রাহুলের পিতা রঞ্জিত দেবনাথ

এ ব্যাপারে রঞ্জিত দেবনাথ জানান, গত বুধবার তার বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান থাকায় ওই দিন রাহুল স্বর্ণের দোকানে কাজ করতে যায়নি। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টায় রাহুল দোকানে গেলে দোকান মালিক বাদল দেবনাথ তাকে শারীরিক নির্যাতন করেন। নির্যাতনের এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে ঘটনার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত